• ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

হবিগঞ্জে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৩২ পিএম;
হবিগঞ্জে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার

 হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশে মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।


সোমবার (৬ জুলাই) ভোরে স্থানীয়রা রাস্তার পাশে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে এগিয়ে যান। স্থানীয়দের দাবি, শিশুটির শরীরে স্যালাইন লাগানো ছিল। পরে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।

বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সহযোগিতায় নবজাতকটিকে দ্রুত মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন