স্ত্রীর ইকরার আত্মহত্যা: অভিনেতার আলভীর জামিন না- মন্জুর
ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীর স্ত্রীর ইকরার আত্মহত্যা প্রায়োচনার মামলায় জামিন আবেদন নাকচ করেছে আদালত।গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির উভয় পক্ষের শুনানি শেষে জামিনের নামঞ্জুর করেন।
গত ১৮ জুন যাহের আলভী আত্মসমর্পণ করে মেট্রোপলিটন ম্যাজিষ্টেট আদালতে। তবে আদালত সেদিন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান। গত ২১ জুন আলভীর ১০ দিনের রিমান্ড আবেদন করে তদন্ত কমকর্তা। ২৪ জুন আদালত তার দুই দিনের রিমান্ড মন্জুর করেন।
রিমান্ড শেষে ৩০ জুন তাকে কারাগারে পাঠানো হয়।গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা আত্মসমর্পণ করে জামিন পান।মামলার অভিযোগ থেকে জানাযায়, গত ২৮ ফেব্রুয়ারি পল্লবীর ডিওএইচএসের বাসায় বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।
পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ইকরার আত্মহত্যার পর ওই রাতেই মামলা করেন তার বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করেন তিনি।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: