হামে শিশুর মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: রবিবার, ০৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪৩ পিএম;
হামে শিশু সাউদার মৃত্যুর অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করা হয়।
বাদীপক্ষের আইনজীবী জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছেন। বাদী মামলার আবেদনে 'অবহেলাজনিত মৃত্যুর' অভিযোগ এনেছেন।
মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর ও প্রেস সচিব শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: