মনোহরদীতে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর-আহমদপুর গ্রামে হৃদয়বিদারক এক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন— মোসাঃ আশা (১২), পিতা: তুহিন; ফাতেমা (৮), পিতা: সাইফুল; এবং মরিয়ম (১২), যিনি খোরসেদ মিয়ার মেয়ের সন্তান এবং নানাবাড়িতে অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে তিন শিশু ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরে সাঁতার কাটতে নামে। কিছুক্ষণ পর রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাদের পানিতে তলিয়ে যেতে দেখতে পান। বিষয়টি তিনি দ্রুত আশপাশের লোকজনকে জানালে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টাব্যাপী খোঁজাখুঁজির পর তিন শিশুকে পুকুর থেকে উদ্ধার করা হয়। তবে তাদের উদ্ধার করার সময় তারা মৃত অবস্থায় ছিল বলে জানা যায়।
এ মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়দের মাঝেও গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালা মরহুমাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: