• ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আলফাডাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৯ পিএম;
আলফাডাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬  পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে সোমবার ৬ জুলাই সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে উপজেলা চত্বরে র‍্যালী শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমি। বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  এ কে এম রায়হানুর রহমান।

 এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রভাস চন্দ্র সেন, মৎস কর্মকর্তা তরুন বসু, সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার(ভারঃ) মোঃ সরোয়ার হোসেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারী মডেল(পাইলট) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার সরকার।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন