খামেনি বেঁচে আছেন, শিগগিরই বক্তব্য দেবেন
ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে গুঞ্জন ওঠে। তবে ইরানের কর্তৃপক্ষ বলছে তিনি জীবিত আছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কয়েক ঘণ্টা পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শিগগিরই বক্তব্য দেবেন।
রয়টার্সের খবরে বলা হয়, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করা হয়। তবে খামেনির অবস্থা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘আমার জানা মতে খামেনি এখনো জীবিত।’
এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে। আমরা হয়তো কয়েকজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটা খুব বড় কোনো সমস্যা নয়। তিনি দাবি করেন, ইরানে শাসনব্যবস্থা পরিবর্তন করা ‘মিশন ইম্পসিবল’, কারণ বর্তমান সরকারের প্রতি জনগণের সমর্থন রয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- খামেনি* বেঁচে,আছেন
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: