• ঢাকা
  • রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. আর্ন্তজাতিক

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি ইরানের


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:১৮ পিএম;
মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে হামলা চালিয়েছে। খবর আলজাজিরার

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনকে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।’ একই সঙ্গে তারা সতর্ক করে বলে, ‘স্থল ও সমুদ্র ক্রমেই সন্ত্রাসী আগ্রাসীদের কবরস্থানে পরিণত হবে।’

 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার পর এ হামলার দাবি করা হলো।

উল্লেখ্য, ইউএসএস আব্রাহাম লিংকন গত জানুয়ারির শেষ দিক থেকে আরব সাগরে মোতায়েন রয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন