ইরানের অর্ধশতাধিক স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত ইরানের ৫২টি স্কুল এবং ৫টি চিকিৎসা কেন্দ্রে হামলা চালানো হয়েছে।
বুধবার লোরিস্তান প্রদেশের গভর্নরের বরাতে ইরানের সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
গভর্নর জানান, লোরিস্তানের ১০টি প্রশাসনিক এলাকাজুড়ে চালানো এসব হামলায় ২ হাজার ৫০০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধ্বংস হয়েছে।
এ ছাড়া ১৩টি ক্রীড়া কেন্দ্র এবং রেড ক্রিসেন্টের দুটি উদ্ধারকারী কেন্দ্রেও হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বাড়তে থাকায় বর্তমানে ইরানের তেল খাত সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এর মধ্যে যুদ্ধের প্রতিটি ক্ষতি পুষিয়ে নেওয়ার দিকেই এখন মূল নজর দিয়েছে ইরান।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ১২তম দিনে গড়িয়েছে। তেহরানের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির প্রায় ১০ হাজার বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালানো হয়েছে এবং এতে ১ হাজার ৩ শ’র বেশি সাধারণ মানুষ নিহত হয়েছেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- ইরানের* অর্ধশতাধিক,স্কুলে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: