• ঢাকা
  • শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আধুনিক ইউনিয়ন গঠনে কাজ করতে চান তরুন সমাজসেবী ইঞ্জিনিয়ার তোহা চৌধুরী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪৫ পিএম;
আধুনিক ইউনিয়ন গঠনে কাজ করতে চান তরুন সমাজসেবী ইঞ্জিনিয়ার তোহা চৌধুরী

"আধুনিক ইউনিয়ন, শতভাগ নাগরিক সেবাই আমার অঙ্গীকার"—এই প্রত্যয় নিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৯ নং কলাগাছিয়া ইউনিয়নের উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন একজন তরুন সমাজসেবী ইঞ্জিনিয়ার তোহা চৌধুরী।

৯ নং কলাগাছিয়া ইউনিয়নের একটি সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। বিভিন্ন সময়ে ইউনিয়নের ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করে স্থানীয় মানুষের প্রশংসা অর্জন করেছেন।

ইঞ্জিনিয়ার তোহা চৌধুরী বলেন, "নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করেই আমি মানুষের পাশে থাকতে চাই। সাধারণ মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে একটি যুগোপযোগী, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই আমার লক্ষ্য।"

তিনি জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় তিনি তাদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা শুনছেন এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।

তিনি আরও বলেন, একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও সুশাসনভিত্তিক সমাজ গঠন এবং শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করাই তাঁর অঙ্গীকার। পাশাপাশি অসহায়, দরিদ্র ও নিপীড়িত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

স্থানীয়দের প্রত্যাশা, সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ভবিষ্যতে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন