• ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

রাজধানী থেকে ‘শীর্ষ সন্ত্রাসী রেড মুন্না’ গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:১০ পিএম;
রাজধানী থেকে ‘শীর্ষ সন্ত্রাসী রেড মুন্না’ গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম মো. মুন্না ওরফে রেড মুন্না (৩৬)।

শনিবার (৪ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে পল্লবী থানার বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। 

পল্লবী থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পল্লবী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার সেকশন-১১ বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী মুন্না ওরফে রেড মুন্নাকে গ্রেপ্তারে করে। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারের বিরুদ্ধে পল্লবী থানায় মাদক, চাঁদাবাজি, চুরি, মারামারি, হত্যাচেষ্টা, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে মোট ১০টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেপ্তার মুন্না দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ হতে ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করে আসছিল।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন