তৃতীয় বিয়ের পিঁড়িতে আমির খান, পুরোনো বান্ধবীর গলায় উঠল মালা
দীর্ঘ ২৫ বছরের সেই সাধারণ বন্ধুত্বকে আজ বিয়ে করে নতুন সম্পর্কে রূপ দিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। কথা ছিল, ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটকে ঘরোয়া আবহে বিয়ে করবেন এই অভিনেতা। যেমন কথা ঠিক সেইরকম কাজ। মুম্বাইয়ের দীর্ঘ বৃষ্টি তাদের বিয়েতে বাঁধ সাধতে পারল না। আমিরের বান্দ্রার বাড়িতে সকালেই বিয়ে সেরেছেন তারা। আইনসম্মতভাবে তারা এখন বিবাহিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের একটি ছবিও প্রকাশ্যে আসে। যা দেখে শুভেচ্ছা বিনিময় করছেন ভক্ত-অনুরাগীরা। প্রকাশিত সেই ছবিতে দেখা যায়, আমির ও গৌরী আইনি মতে স্বাক্ষর করে বিয়ে করছেন। তাদের মাঝখানে দাঁড়িয়ে গৌরীর পুত্র। আমিরের পরনে দুধসাদা রঙের কুর্তা, চোখে চশমা। অন্যদিকে, গৌরী পরেছেন বেজ রঙের ফুলহাতা পোশাক আর সেইসঙ্গে মানানসই ভারী গয়না। আমিরের এক পাশে তার পুত্র আজাদকেও দেখা যাচ্ছে।
জাঁকজমকপূর্ণ আয়োজন না করলেও শনিবার থেকেই নতুন বউয়ের আগমন উপলক্ষে আমিরের বান্দ্রার বাড়ি নানা রকম আলো ও ফুল দিয়ে সেজে উঠছিল। আর রোববার সকাল থেকেই পানিতে ডোবা রাস্তাঘাটকে তোয়াক্কা না করে আমন্ত্রিত অতিথিরা বিয়েতে আসতে শুরু করেন। তাদের জীবনের এই নতুন অধ্যায়কে বিশেষ করতে উপস্থিত ছিলেন ১৫০ জন অতিথি। এই তালিকায় আমিরের আগের দুপক্ষের তিন সন্তান ও গৌরীর এক পুত্রসন্তান রয়েছেন বলে প্রথম থেকেই শোনা গেছে। সেইসঙ্গে রয়েছেন পরিবারের অন্য সদস্যরা। শুধু ঘনিষ্ঠজন নন, বিয়েতে বলিউড থেকেও আমিরের ঘনিষ্ঠদের দেখা মেলে।
গৌরীর সঙ্গে আমিরের দীর্ঘ ২৫ বছরের পরিচয়। কিন্তু গত দুবছর ধরে গৌরীর সঙ্গে সম্পর্কে যায় আমির। বেঙ্গালুরুতে আমিরের বোনের মাধ্যমে এক অনুষ্ঠানে এই সম্পর্কের শুরু। গত বছর ২০২৫ সালে আমিরের ৬০ বছরের জন্মদিনে প্রেমিকা গৌরীর সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেন অভিনেতা। অবশেষে আজ একসঙ্গে গাঁঠছড়া বাঁধলেন এই জুটি।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: