• ঢাকা
  • শনিবার, ২১ ফেরুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২৭ এএম;
ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
 
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শহীদ মিনারে অভ্যর্থনা জানান।

এ সময় বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন