• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ফেরুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ভোটকেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০২ পিএম;
ভোটকেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ

সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ছিল, সেসব কেন্দ্রের ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এসংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়। ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা সব রিটার্নিং অফিসারকে এসংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিগত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরাসংবলিত ভোটকেন্দ্রগুলোর ভোটগ্রহণের পূর্বের দিন ও ভোটগ্রহণের দিনের ধারণকৃত ভিডিও ফুটেজ পরবর্তী সময়ে প্রমাণ হিসেবে ব্যবহারের নিমিত্ত সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

চিঠিতে আরো বলা হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে ভোটগ্রহণের আগে দিন ও ভোটগ্রহণের দিন সিসি ক্যামেরায় ধারণকৃত ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, ভোটের আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯০ শতাংশ ভোটকেন্দ্র সিসি ক্যামেরা আওতায় রাখা হবে।

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন