• ঢাকা
  • শুক্রবার, ২৭ ফেরুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

এনসিপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:২৯ পিএম;
এনসিপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ স্লোগান ধারণ করে ১০ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে— বিপ্লব | বিকল্প | বিনির্মাণ এই আদর্শকে ধারণ করে জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতা, ফ্যাসিবাদবিরোধী গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্ট এবং সারা দেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এ দিন গত এক বছরের কর্মসূচি নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনী করা হবে।

এ ছাড়া ২ মার্চ (১২ রমজান) : চট্টগ্রাম, ৩ মার্চ (১৩ রমজান) : কুমিল্লা, ৪ মার্চ (১৪ রমজান) : সিলেট, ৫ মার্চ (১৫ রমজান) : ময়মনসিংহ, ৬ মার্চ (১৬ রমজান) : ঢাকা, ৭ মার্চ (১৭ রমজান) : ফরিদপুর, ৮ মার্চ (১৮ রমজান) : বরিশাল, ৯ মার্চ (১৯ রমজান) : খুলনা, ১০ মার্চ (২০ রমজান) : রাজশাহী, ১১ মার্চ (২১ রমজান) : রংপুর, ১২ মার্চ (২২ রমজান) : ঢাকা মহানগর, ১৩ মার্চ (২৩ রমজান) : ঢাকা মহানগর উত্তর, ১৪ মার্চ (২৪ রমজান) : ঢাকা মহানগর দক্ষিণে বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, ২৮ ফেব্রুয়ারি ধানমণ্ডির আবাহনী ক্লাব মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও ইফতার অনুষ্ঠান করবে এনসিপি। এতে নাহিদ ইসলাম, মামুনুল হক, ঢাকা-১২ আসনের এমপি উপস্থিত থাকবেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন