ফরিদপুর-১ আসনের সাংগঠনিক ও সমসাময়িক রাজনীতি নিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | ফরিদপুর
ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) সাম্প্রতিক রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও সৌজন্য সাক্ষাৎ সভা অনুষ্ঠিত হয়েছে।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের বাসভবনে আয়োজিত এ সভায় বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা—এই তিন উপজেলা এবং সংশ্লিষ্ট পৌরসভা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানীত সহ-সভাপতি জনাব আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম।
সভায় ফরিদপুর-১ অঞ্চলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগীi সংগঠনসমূহকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করা এবং জাতীয়তাবাদী আদর্শকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার কৌশলগত বিষয় নিয়ে নেতৃবৃন্দ বিস্তারিত আলোচনা করেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: