• ঢাকা
  • বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

নতুন দায়িত্বে গাজীপুরের ফজলুল হক মিলন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২১ পিএম;
নতুন দায়িত্বে গাজীপুরের ফজলুল হক মিলন

আরও পাঁচটি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। এসব কমিটির কোনোটিতেও বিরোধী দল থেকে সভাপতি করা হয়নি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি পাঁচটি সংসদীয় কমিটি গঠন ও দুটি পুনর্গঠনের প্রস্তাব করেন। সেগুলো ভোটে পাশ হয়।  

এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর–৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন বেসরকারিভাবে নির্বাচিত হয়। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন