• ঢাকা
  • বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

বাসায় থাকলে আমাকে মেরে ফেলত’ ৮৭ বছরের বৃদ্ধের ঘরে চুরি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪০ এএম;
বাসায় থাকলে আমাকে মেরে ফেলত’ ৮৭ বছরের বৃদ্ধের ঘরে চুরি

লিটু পটুয়াখালী প্রতিনিধি :

 

বাজারে যাওয়ার সুযোগে জানালার শিক কেটে ঘরে প্রবেশ, নগদ ৪ লাখ ৩৭ হাজার টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ।
পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বাইন্নাকাঠি গ্রামে ৮৭ বছর বয়সী বৃদ্ধ জব্বার আকনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে তিনি স্থানীয় বাজারে যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা জানালার শিক কেটে ঘরে প্রবেশ করে। পরে স্টিলের আলমারি ভেঙে নগদ ৪ লাখ ৩৭ হাজার টাকা ও তিন লাখ টাকার বেশি মূল্যের স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি।
জানা গেছে, জব্বার আকনের স্ত্রী অসুস্থ থাকায় পরিবারের অন্য সদস্যরা তার সঙ্গে ঢাকায় অবস্থান করছেন। বাড়িতে একাই ছিলেন জব্বার আকন।গত সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে তিনি স্থানীয় বাজারে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালার শিক কেটে ঘরে প্রবেশ করে। পরে স্টিলের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ।
বাজার থেকে বাড়িতে ফিরে ঘরের আসবাবপত্র অগোছালো অবস্থায় দেখতে পান জব্বার আকন। পরে স্টিলের আলমারিগুলো ভাঙা অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন তিনি।
জব্বার আকন বলেন, জমি কেনার জন্য তিনি বাড়িতে সাড়ে চার লাখ টাকার মতো নগদ অর্থ ও স্বর্ণালংকার রেখেছিলেন। এর মধ্যে নগদ ৪ লাখ ৩৭ হাজার টাকা এবং তিন লাখ টাকার বেশি মূল্যের স্বর্ণালংকার চুরি হয়েছে। তিনি বলেন, ‘ভাগ্য ভালো, চোরেরা যখন ঘরে ঢুকেছে তখন আমি বাসায় ছিলাম না। যদি তখন বাসায় থাকতাম এবং তাদের দেখে ফেলতাম, তাহলে তারা আমার ক্ষতি করতে পারত। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
স্থানীয় বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন বলেন, এলাকায় চুরির ঘটনা নতুন নয়। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। আবারও চুরির ঘটনায় এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হোক।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন