• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

রাণীনগরে জনসচেতনতামূলক র‌্যালী ও আলোচনাসভা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪৪ পিএম;
রাণীনগরে জনসচেতনতামূলক র‌্যালী ও আলোচনাসভা

‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর রাণীনগরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামুলক র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া একই সময়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
‎এদিন বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালী বের করা হয়। এরপর র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কেএইচএম ইফতে খারুল আলম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জোনাব আলী,সহকারী শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। একই সময়ে রাণীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন