র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
এশিয়ার নোবেল’র খ্যাত র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বাংলাদেশের রুনা খান। রুনা খানের সঙ্গে এবার আরো দুই ব্যক্তি এই পুরস্কার পেয়েছেন।
তারা হলেন—সিঙ্গাপুরের টমি কোহ ও মিয়ানমারের বো চি।
সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ২০২৬ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
র্যামন ম্যাগসাইসাই ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট ছিলেন। তার নামে এ পুরস্কার দেওয়া হয়।
তিনি ১৯৫৭ সালের ১৭ মার্চ উড়োজাহাজ দুর্ঘটনায় মারা যান। একই বছর র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। ১৯৫৮ সালে এ পুরস্কার দেওয়া শুরু হয়।
৩১ আগস্ট র্যামন ম্যাগসাইসাইয়ের জন্মদিন।
এবার তার ১১৯তম জন্মবার্ষিকী। প্রতিবছরের ৩১ আগস্ট তার জন্মদিনে ম্যানিলা থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়।
এবার এ পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে ৬৮তম র্যামন ম্যাগসাইসাই পুরস্কার উৎসবের আনুষ্ঠানিক সূচনা হলো। এই উৎসবের সমাপনীপর্বে আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে পুরস্কারজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।
দৈনিক পুনরুত্থান / অনলাইন ডেস্ক
- বিষয়:
- র্যামন ম্যাগসাইসাই
- রুনা খান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: