শ্রীপুরে অবৈধ সার মজুতে জরিমানা ও সার জব্দ
মাগুরার শ্রীপুর উপজেলার বড় উদাস গ্রাম হতে ইউরিয়া ও ডিএপি সার বাড়িতে মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করায় মোবাইল কোর্ট পরিচালনা করে আব্দুল মতিন বিশ্বাসকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।একই সঙ্গে ২৭ বস্তা ইউরিয়া ও ০৬ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
মঙ্গলবার (৩০আগস্ট) বিকেলে সার ব্যবস্থাপনা আইনের আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন আব্দুল মতিন বিশ্বাস (৪৫)।তিনি শ্রীপুর উপজেলার বড় উদাস এলাকার আলাউদ্দিনের ছেলে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়,নিজ বাড়িতে অবৈধ সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলো।গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নিজ বাড়িতে অভিযান পরিচালনাকালে ২৭ বস্তা ইউরিয়া ও ০৬ ডিএপি সার আব্দুল মতিন বিশ্বাসের বাড়ি হতে জব্দ করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সারগুলো সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে নগদ অর্থে বিক্রি করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, গয়েশপুর ইউনিয়নের অত্র ওয়ার্ডে উপ সহকারী কৃষি অফিসার রুবেল হোসেন। অভিযানে শ্রীপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: