সজনে ডাটার রেকর্ড মূল্য, কেজি ৭৫০ টাকা!
কৃষিনির্ভর জেলা ঝিনাইদহে বারো মাসই প্রায় সব ধরনের সবজি চাষ হয়ে থাকে। তবে স্বাদে পুষ্টিগুণে ভরা সজনে ডাঁটার ক্ষেত্রে একটু যেন ব্যতিক্রম। এটি মৌসুমী সবজি হিসেবেই রয়ে গেছে। তাই সজনে ডাটা এ অঞ্চলে খুব জনপ্রিয়, এর কদরও যেন অন্যরকম।
বাজারে এ নতুন সবজি ওঠার অপেক্ষায় থাকেন সজনে ডাঁটা প্রিয় ভোক্তারা। জেলার বাজারে মৌসুমের নতুন কোনো সবজি এলে তার দাম তুলনামূলক একটু বেশি থাকে। তবে সজনের ডাঁটার ক্ষেত্রে তা আকাশচুম্বি বলা যেতে পারে।
চলতি মৌসুমে সজনে ডাঁটার দামে অতীতের সব রেকর্ড ভেঙেছে।
ঝিনাইদহের বাজারে চলতি মৌসুমে ওঠা নতুন সবজি সজনে ডাঁটা বিক্রি করা হচ্ছে প্রতিকেজি ৭৫০ টাকা দরে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ক্রেতারা বলছেন, সজনের ডাঁটা মাসখানেক পরে ২০ টাকা কেজিতে কেনা যাবে। অথচ বাজারে নতুন সবজি হওয়ায় তা বিক্রেতারা বিক্রি করছেন ৭৫০ টাকা কেজি হিসেবে।
যা এক প্রকার আকাশচুম্বি।
ব্যবসায়ীরা বলছেন, সজনে ডাঁটা বতর্মানে একদম নতুন সবজি। তাছাড়া এখনো তেমন মোটাও হয়নি। তাই আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। আগাম সবজি হাওয়ার কারণে এবার সজনের ডাটার দাম একটু বেশি।
তবে দুই থেকে তিন সপ্তাহ পরে দাম কমে যাবে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবী কালের কণ্ঠকে বলেন, ‘সজনে গাছ এক সময় গ্রামের প্রতিটি বাড়িতেই পাওয়া যেত। বতর্মান সেই চিত্র আর দেখা যায় না। এতে চাহিদার তুলনায় উৎপাদন কমে গেছে। ফলে দাম বৃদ্ধির মতো ঘটনা ঘটেছে। তাই চাহিদা মেটাতে আমাদের সজনে গাছ লাগানো বাড়াতে হবে। উৎপাদন বাড়লেই দাম এমনিতেই কমে আসবে। তবে জেলার বিভিন্ন অঞ্চলে সজনে এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে।’
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- সজনে ডাটার
- রেকর্ড মূল্য
- কেজি ৭৫০ টাকা!
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: