• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে এগিয়ে যাবে দৈনিক পুনরুত্থান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:২৭ পিএম;
সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে এগিয়ে যাবে দৈনিক পুনরুত্থান

স্বাধীন সাংবাদিকতার জন্য সবার ঐক্যবদ্ধ হওয়া জরুরি। যার ওপরই আঘাত আসুক ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। সাংবাদিকরাই পারেন সাংবাদিকতা বাঁচাতে। সমঝোতা থাকতে হবে, সবার পাশে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধ থাকলে সব ধরনের প্রতিবন্ধকতা রুখে দেওয়া সম্ভব। 

গতকাল বুধবার দৈনিক পুনরুত্থান আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার তাগিদ দেন প্রবীণ সাংবাদিক, লেখক, বিশ্লেষক, কলামিস্ট এবং রাজনৈতিক দলের নেতারা। 

বগুড়া শহরের জলেশ্বরীতলা জিভেজল চাইনিজ রেস্টুরেন্টে দৈনিক পুনরুত্থানে কর্মরত সংবাদকর্মীসহ প্রায় দুই শতাধিক সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও এজেন্ট ইফতারে অংশ নেন। দেশ জাতির কল্যাণ এবং পত্রিকার সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহসিন আলী রাজু। 

স্বাগত বক্তব্যে দৈনিক পুনরুত্থান ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল ইসলাম দয়া বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সাংবাদিকতার পেশা সুরক্ষিত রাখা সম্ভব। সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সবার সহযোগিতায় এগিয়ে যাবে পুনরুত্থান।ইফতারে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের জন্য দোয়া চান বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। 

তিনি বলেন, ঐকবদ্ধ হওয়ার জন্য প্রয়োজন সমঝোতা। আমরা চাই আপনারা (সাংবাদিক) ঐকবদ্ধ হোন। বিএনপি সরকার স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। সর্বোচ্চ সুরক্ষা পাবেন, সাহসের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন। আজ দৈনিক পুনরুত্থান আয়োজিত ইফতারে বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত। এই মিলনমেলা দৃষ্টান্ত হয়ে থাকবে। 

​দৈনিক পুনরুত্থান সহ সম্পাদক মাসুদুর রহমান মাসুম ও স্টাফ রিপোর্টার আব্দুর রউফ রুবেলের সঞ্চালনায় বক্তব্য দেন দৈনিক আমার দেশ স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক সবুর শাহ লোটাস, সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশিদ শাইন।  

দৈনিক মানবজমিন ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, সাংবাদিক ও কবি এইচ আলিম, এটিএন বাংলা আজিজুল হাকিম রুমন, রাইজিং বিডির এনাম আহমেদ, দেশ টিভি স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, সাংবাদিক আসাফ উদ দৌলা নিয়ন, মাজেদুর রহমান, আব্দুল ওয়াদুদ, ফয়সাল হোসাইন সনি, কালের কন্ঠের তহমিদুর রহমান তানিন, পুনরুত্থান রিপোর্টার রিহাদ হোসেন, মিজানুর রহমান আশিক, রাসেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন