রাণীনগরে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে| উপজেলা প্রশাসন রাণীনগরের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত এই অনুষ্ঠানের মাধ্যমে বর্ষব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সাহিত্যকর্ম নিয়ে নানা অনুষ্ঠানের শুরু হলো| সোমবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়মে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়|
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন ˆচতি,উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী,সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংস্কৃতি অনুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চেতনার এক অনন্য প্রতীক| তিনি তার রচিত সাহিত্যের মাধ্যমে দেশপ্রেম, অন্যায়ের প্রতিবাদ, সাম্যবাদের এক অনন্য নিদর্শন স্থাপন করেছেন| কবির রচিত কবিতা, গান, প্রবন্ধ, উপন্যাস পাঠ ও চর্চার মাধ্যমে দেশের সকল শিক্ষার্থী সাংস্কৃতিক চর্চার শিখরে আরোহন করবে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন|
অন্যান্য বক্তাগণ কাজী নজরুল ইসলামের জীবন থেকে শিক্ষা নিয়ে জাতীয় জীবনে তা কাজে লাগাতে অনুরোধ করেন|
পরবর্তীতে রাণীনগর উপজেলা শিল্পকলা একাডেমি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়|
আগামী ৩সেপ্টে¤^র থেকে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হবে| বিভিন্ন ইভেন্টে ও গ্রুপে অনুষ্ঠিতব্য এই ব্যাপক সাংস্কৃতিক প্রতিযোগিতা উপজেলা, জেলা ও বিভাগ হয়ে জাতীয় পর্যায়ে গিয়ে শেষ হবে|
উল্লেখ্য, সরকার কর্তৃক গত২৫মে থেকে আগামী বছরের ২৫মে পর্যন্ত নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে|
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: