• ঢাকা
  • সোমবার, ৩১ আগষ্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আবুল কালাম শাহিনকে মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ৩১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩৪ পিএম;
আবুল কালাম শাহিনকে মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক, সাবেক ছাত্র ও যুবনেতা আবুল কালাম শাহিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণ ও মহানগরের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সোমবার ৩১শে  আগস্ট বিকেলে আবুল কালাম শাহিনের নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, সদস্য সচিব গোলাম মুক্তাদির মুরাদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক চিশতী অনুপ।
এছাড়া বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. জুয়েল, সদস্য সচিব আরিফুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমানুজ্জামান খান এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক তৌফিকুর রহমান বিপ্লবসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ নবগঠিত কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন