আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ কে এম রায়হানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আল আমিন, আলফাডাঙ্গা থানা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, আলফাডাঙ্গা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এসএম হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কুমার শাহা, প্রাথমিক শিক্ষা অফিসার সরওয়ার আলম, মৎস্য কর্মকর্তা তরুন কুমার বসু, প্রাণিসম্পদ কর্মকর্তা প্রবাস চন্দ্র সেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ সোহেল শরিফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং আলফাডাঙ্গার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ ও বাংলাদেশের জাতীয় কবি। তাঁর সাহিত্য ও জীবনদর্শনে বিদ্রোহ, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা ফুটে উঠেছে।
আয়োজকরা বলেন, নজরুলের জীবন ও সাহিত্য নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, মানুষকে ভালোবাসতে এবং সাম্য ও মানবতার পক্ষে দাঁড়াতে অনুপ্রাণিত করে। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নজরুলের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: