• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে ২০ বিজিবির সৌজন্য সাক্ষাৎ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৩১ পিএম;
জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে ২০ বিজিবির সৌজন্য সাক্ষাৎ

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জয়পুরহাট ও দিনাজপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের কনফারেন্স রুমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. লতিফুল বারী (পিবিজিএমএস), সহকারী পরিচালক মোহাম্মদ হুমায়ূন করিম (পিবিজিএমএস), ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে হিলি-হাকিমপুর, জয়পুরহাট সদর ও পাঁচবিবি থেকে আগত সাংবাদিকদের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

এ সময় বিজিবি অধিনায়ক বলেন, সীমান্তে অপরাধ দমনে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে এবং দিনরাত কাজ করে যাচ্ছে। তবে সব অপরাধ দমনের তথ্য সবসময় সাংবাদিকদের জানানো সম্ভব হয় না। যোগাযোগের দূরত্ব দূর করতেই এ আয়োজন। তিনি সাংবাদিকদের বিজিবির হোয়াটসঅ্যাপ গ্রুপ ও মিডিয়া সেলের সঙ্গে যুক্ত হয়ে সীমান্ত অপরাধ দমন ও জনসচেতনতা তৈরিতে সহযোগিতার আহ্বান জানান।
 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন