• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে ধানক্ষেত থেকে সাপের কামড়ে কৃষকের মৃত্যু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৪০ পিএম;
পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে ধানক্ষেত থেকে  সাপের কামড়ে কৃষকের মৃত্যু

নির্মলেন্দু সরকার। গলাচিপা প্রতিনিধি:

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় ধান খেতের রোপণ করা চারা দেখতে গিয়ে সাপের কামড়ে হেলাল খন্দকার (২৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরবেস্টিন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হেলাল খন্দকার ওই গ্রামের সবুজ খন্দকারের ছেলে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, বিকেলবেলা নিজের জমিতে রোপণ করা ধানের চারা দেখতে যান হেলাল। এ সময় তাকে সাপে কামড় দেয়। পরে স্থানীয়ভাবে তার চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১০টার দিকে স্পিড বোট যোগে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সর্মিলা হোসাইন দোলন বলেন, সাপের কামড়ের কারণেই হেলাল খন্দকারের মৃত্যু হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে হেলালের বিয়ে হয়। তার স্ত্রী উর্মি ছয় মাসের অন্তঃসত্ত্বা। সহেলালের এমন মৃত্যুতে পরিবার তথা ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন