• ঢাকা
  • সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

অর্জিত মর্যাদা ও অধিকার রক্ষায় আপনাকেই রুখে দাঁড়াতে হবে: প্রকৌশলী হানিফ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০১ পিএম;
অর্জিত মর্যাদা ও অধিকার রক্ষায় আপনাকেই রুখে দাঁড়াতে হবে: প্রকৌশলী হানিফ

রাজনীতি করা কিংবা রাজনীতির সচেতন থাকা প্রতিটা মানুষের নাগরিক অধিকার। আমি রাজনীতি করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মিলিত পেশাজীবী পরিষদের একজন সদস্য। ফ্যাসিস্ট হাসিনার সরকার বিরোধী আন্দোলনে রাজপথের সম্মুখসারীর আন্দোলনের আমি একজন কর্মী। জীবন মৃত্যুর পরোয়া না করে ১৭ বছর ওএসডি থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আন্দোলন করে বিজয়ের লাল সূর্য ছিনিয়ে এনেছি।

আপস করলে তত্ত্বাবধায়ক কিংবা প্রধান প্রকৌশলী পর্যন্ত হতে পারতাম অথচ সহকারী প্রকৌশলী পদেই অবসর নিতে হয়েছে। কিন্তু নীতি এবং নৈতিকতার প্রশ্নে আপোষ করিনি। আমার সকল অর্জন আইডিইবি তথা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলনের ফসল। এ কারণে আমার নিন্মুক্ত উপলব্ধি ।
দেশের কল্যাণে, মানুষের কল্যাণে যদি আপনাকে কাজ করতে হয় আপনি করবেন। জনগণকে সংগঠিত করে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে,আপনার পরিপূর্ণ উদ্দেশ্য সাধনের কাজ করতে পারবেন। 

কিন্তু, সামাজিক সংগঠনগুলো যেমন বিভিন্ন সামাজিক সমিতি, ইনস্টিটিউশন এগুলো সমাজের ভারসাম্য রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এ সকল সংগঠনগুলি যদি রাজনীতি করন করা হয় তবে এগুলোর উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হবে। রাজনীতির সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো বিশেষ রাজনৈতিক দলের আদর্শের বাহিরে অন্যকে সহ্য করতে না পারা। ফলে, শুরু হয় দলাদলি, এক পর্যায়ে হানাহানি, রক্তক্ষয়ী সংঘর্ষে এই সকল সামাজিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। 

আইডিইবি একটি সামাজিক ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশন এর গঠনতন্ত্রে উল্লেখ করা হয়েছে এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এই ইনস্টিটিউশন থেকে সমাজ, ব্যক্তি, রাষ্ট্র, রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা বা সরকারি কিংবা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গঠনমূলক সমালোচনা কিংবা পরামর্শ দিয়ে থাকে।  যার কারনে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সমাজে স্বীকৃত, সম্মানিত।
রাজনীতি করণ করা হলে তখন গঠনমূলক কোনো সমালোচনা করা যাবে না। কেবল তোষামোদি করলে ক্ষমতাসীন দল খুশি হবে। সরকারি দল প্রায়ই তাদের তোষামদি এবং চাটুকারিতা চায়।  তাতে জনগণ এবং দেশের অকল্যাণ হবে। 

অতীতে রাজনীতি করণ করার ফলে আমরা এই বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছি। নতুন করে রাজনীতি করণ করার প্রক্রিয়া আবার শুরু হয়েছে। হানাহানিতে আইডিবিতে রক্ত ঝরছে। আইডিইবি'র ঐতিহ্যকে ধারণ না করায় এবং বিশিষ্ট পেশাজীবী নেতা বর্তমান মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রীর নির্দেশ অমান্য করে দখল প্রক্রিয়ার সর্বশেষ দৃশ্য, বিষাক্ত দাঁতের ছোবল পড়ে
আইডিবির ভবনে! 

এখানে আমি পরিষ্কার একটি বিষয় উল্লেখ করতে চাই, বাংলাদেশে রাষ্ট্র সংস্কার এবং উন্নয়নের বিষয়ে গঠনমূলক সমালোচনার অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে আইডিইবি। সমাজ এবং রাষ্ট্রচিন্তার কারণে বহু ত্যাগ তিতিক্ষার ফলে আজ আইডিইবি সমাজে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সমাজে সম্মানিত এবং মর্যাদা নিয়ে প্রতিষ্ঠিত। 

এই জায়গায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের সাথে দ্বন্দ্ব। ডিগ্রি ইঞ্জিনিয়াররা চায় সমাজে তারাই সম্মানিত হবে। সমাজ এবং রাষ্ট্রচিন্তার একমাত্র ঠিকাদার হবে ডিগ্রী ইঞ্জিনিয়াররা। এই রাষ্ট্রচিন্তা কিংবা সমাজের সম্মানিত জায়গায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অধিষ্ঠিত হোক তারা তা চায় না।  তারা চায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা টেকনিশিয়ান হিসাবে সমাজ এবং রাষ্ট্রের খেদমত করে যাবে। সে কারণে তারা আমাদের ইঞ্জিনিয়ার পদবী কেড়ে নিতে চায়। উচ্চশিক্ষার অধিকার বন্ধ করে দিতে চায়। পদোন্নতি রুদ্ধ করতে চায়। 

এখন প্রশ্ন হচ্ছে আপনি কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি চান? আপনাকেই রুখে দাঁড়াতে হবে আপনার অর্জিত মর্যাদা এবং অধিকার রক্ষায়!

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন