সেনাবাহিনীর কয়েকটি শীর্ষ পদে রদবদল
সেনাবাহিনীর কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়েছে
- নতুন সিজিএস লে. জে. মাইনুর রহমান
- লে. জে. কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি
- নতুন পিএসও লে. জে. মীর মুশফিকুর রহমান
- ডিজিএফআইয়ে নতুন প্রধান মে. জে. কায়সার রশীদ
সেনাবাহিনীর কয়েকটি শীর্ষ পদে রদবদল হয়েছে। গতকাল রবিবার দুপুরে সেনা সদর থেকে এসংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এসংক্রান্ত আদেশ অনুযায়ী বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। নতুন পিএসও হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তাঁকে লে. জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে মীর মুশফিকুর রহমান ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। এ ছাড়া সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রধানের পদেও পরিবর্তন এসেছে। ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশীদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ডিজিএফআইয়ের প্রধান করা হয়েছে। ডিজিএফআই প্রধান মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এ ছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেলে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- সেনাবাহিনীর* কয়েকটি,শীর্ষপদে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: