• ঢাকা
  • রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

সমর্থকদের উদ্দেশ্য বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০১ পিএম;
সমর্থকদের উদ্দেশ্য বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ

ষষ্ঠবারের মতো সেমিফাইনালে, বিশ্বকাপে টানা দ্বিতীয়বার। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সমর্থকদের আনন্দে ওড়ার কথা। উড়ছেও। তবে উদযাপন যেন বিপদ ডেকে না আনে সেদিকে সতর্ক থাকতে বলেছেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে আজ হারিয়েছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে নিষ্পত্তি হওয়া ম্যাচে শেষ বাঁশি বাজার পর মেসিদের আনন্দের রেশ ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে।

সেমি নিশ্চিতের পর সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘তারা যেন সতর্ক থাকেন, তারা যেন সাবধানে থাকে। আর যদি কেউ মদ্যপান করেন, তবে যেন গাড়ি না চালান। তারা যেন আনন্দ করেন। আমরা সেমিফাইনালে উঠেছি। যা কিছু ঘটেছে, সেটা দেখার পর মনে হচ্ছে এটি একটি অবিশ্বাস্য কৃতিত্ব।’

সুইজারল্যান্ডকে হারানোর আগেই আর্জেন্টিনা জেনে গেছে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ। মায়ামিতে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে ইংল্যান্ড উঠেছে সেমিতে। ১৫ জুলাই আটলান্টায় সেমিতে তাদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষ যে-ই হোক, তা নিয়ে চিন্তিত নন স্কালোনি।

আর্জেন্টিনার কোচ বলেন, ‘প্রতিপক্ষ ইংল্যান্ড হোক বা নরওয়ে—তাতে কোনো পার্থক্য নেই। আমরা এমন একটি দলের মুখোমুখি হব, যারা খুব ভালো ফুটবল খেলে এবং তাদের একজন অসাধারণ কোচ আছেন।’

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন