ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আছাদুজ্জামান মিন্টু-র দাফন সম্পন্ন
মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুর জেলা ও বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বোয়ালমারী সরকারি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক জিএস, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের গভর্ণিং বডির সাবেক সদস্য বোয়ালমারী পৌর সদরের কামারগ্রামের বাসিন্দা এম এম আসাদুজ্জামান মিন্টু (৬৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (০১.০৩.২৬) সকাল ৭ টায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি.... রাজিউন।)
তিনি সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য ডাক্তার আফতাব উদ্দিন মোল্লার জ্যেষ্ঠ পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার ( ১ ফেব্বারুয়ারী ২০২৬) বাদ আসর ছোলনা সালামিয়া কামিল মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ অসংখ্য মুসল্লী শরীক হন। আসাদুজ্জামান মিন্টু ব্যক্তি জীবনে একজন নিরহংকার, সদালাপী মানুষ ছিলেন।
আসাদুজ্জামান মিন্টুর মৃত্যুতে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড.মো. ইলিয়াস মোল্লা, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী পৌর জামায়াতের আমীর সৈয়দ নিয়ামুল হাসান প্রমুখ শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি।
দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান
- বিষয়:
- ফরিদপুর* জেলা.আওয়ামীলীগ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: