• ঢাকা
  • সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. খেলাধুলা

রাণীনগরে ঈদ উপলক্ষে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলা অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৪৬ পিএম;
রাণীনগরে ঈদ উপলক্ষে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলা অনুষ্ঠিত

মোঃ গোলাম মোরশেদ,‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর রাণীনগরে ঈদ উল ফিতর উপলক্ষে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার জলকৈ স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অবিবাহিতরা জয়লাভ করেন।
‎জলকৈ গ্রামের মেজর (অবসরপ্রাপ্ত) আব্দুল জলিল এর ভাগ্নে জুয়েল হোসেন প্রামানিক এই খেলার আয়োজন করেন। খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেজর (অবসরপ্রাপ্ত )আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন,মো: রায়হান কবির। সেই সাথে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন,খেলায় বিবাহিত দলের পক্ষে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো: কামরুল হোসেন এবং অবিবাহিত দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম মোরেশদ পাপ্পু (সাংবাদিক) । খেলায় বিবাহিত দল একটি এবং অবিবাহিত দল ২টি গোল করে জয়লাভ করেন।


 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন