বিবাহিত-অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা
মোঃ রাশিদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় চলছে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ। গ্রামে-গঞ্জে প্রত্যেক ঈদের সময়ই এ ধরনের খেলা উপভোগ করতে জড়ো হন বিবাহিত ও অবিবাহিত দল। আর তাই খেলায় অংশ নেওয়া দল দুটিকেও এ নাম দেওয়া হয়।
শবিবার (৩০ মে) বিকালে এমন উত্তেজনাকর একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় শ্রীপুর উপজেলার বিলনাথুর দক্ষিণ মাঠে। অবিবাহিতরা ফুটবলে মাঠে লড়েছেন বিবাহিতদের সঙ্গে। বিজয়ী হয়েছে অবিবাহিতরা।
টানটান উত্তেজনায় বিবাহিতদের সঙ্গে লড়াই করে ৪ গোলে বিজয় ছিনিয়ে এনেছেন অবিবাহিতরা। বিজয়ী অধিনায়ক তৌফিক রহমান অভির হাতে তুলে দেওয়া হয় ট্রফি ।
গ্রামের তরুণরা আয়োজন করে এই প্রীতি ফুটবল ম্যাচের। ৪ গোল দিয়ে বিবাহিতদের হারিয়ে দেন অবিবাহিতরা। আর কোনো গোল না দিয়েই মাঠ ছাড়তে হয় বিবাহিতদের।প্রীতি ফুটবল ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ হিসাবে পুরস্কার পান মোঃ আকাশ।
খোলা মাঠে পাটক্ষেতে খেলা হলেও আয়োজনের কোনো কমতি ছিল না। মাঠের চারপাশে গ্রামের ছেলে মেয়েরাসহ দর্শক ছিল শত শত।
বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আয়োজকরা জানান, বিনোদনের অন্যতম উৎস হিসেবে এ ফুটবল ম্যাচকে দর্শকরা সাদরে গ্রহণ করেন এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানায়। ভবিষ্যতে এরকম আরও ফুটবল ম্যাচ আয়োজনের আশা ব্যক্ত করেন।
এলাকাবাসী জানান, খেলার মাঠ না থাকায় এখন আর খেলাধুলা হয় না। যার ফলে অনেকেই মাদকসহ বিভিন্ন বিষয়ের সাথে জড়িয়ে পড়ছে। আমরা চাই সরকার যদি আমাদের একটা খেলার মাঠ তৈরি করে দিতো বা জায়গার ব্যবস্থা করে দিতো তাহলে আমরা সেখানে খেলাধুলা করতে পারবো এবং ভবিষ্যতে ভালোকিছু করতে পারবো।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: