• ঢাকা
  • শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মনোহরদীর কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫৬ পিএম;
মনোহরদীর কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার

মনোহরদী থানার একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও কুখ্যাত নয়ন মিয়া ওরফে নয়ন ডাকাত (৩৮)-কে নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে গ্রেফতার করেছে মনোহরদী থানা পুলিশ।

শনিবার (১১ জুলাই) নরসিংদী জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক-এর সার্বিক দিকনির্দেশনা এবং শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রায়হান সরকার ও মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা-র তত্ত্বাবধানে আদালতের মুলতবি গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মনোহরদী থানার এসআই (নিঃ) মোহাম্মদ শহীদুজ্জামান-এর নেতৃত্বে এএসআই (নিঃ) আল আমিন সিকদার, কনস্টেবল হুমায়ুন কবির ও মাসুম বিল্লাহ-সহ একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে সেনবাগ এলাকা থেকে নয়ন ডাকাতকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত নয়ন মিয়ার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, মাদক, ছিনতাই, সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, মারামারি, ভাঙচুর, চুরি ও অন্যান্য ফৌজদারি অপরাধে মোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া মনোহরদী থানার তিনটি পৃথক মামলায় আদালত থেকে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা দীর্ঘদিন ধরে মুলতবি ছিল।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিল। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এদিকে মনোহরদী থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা, পলাতক আসামিদের গ্রেফতার এবং আদালতের গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন