রাণীনগরে বিশাল অভিযান নিষিদ্ধ জাল জব্দ ও জরিমানা আদায়
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান চালিয়ে মাছ ধরা নিষিদ্ধ ১০হাজার মিটার রিং ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় জাল বিক্রির দায়ে দুই জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এই অভিযান পরিচালনা করেন।
আদালত সুত্র জানায়,আবাদপুকুর বাজারে প্রকাশ্য নিষিদ্ধ চায়নাদুয়ারী রিং জাল ও কারেন্ট জাল বিক্রি হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান সেখানে অভিযান পরিচালনা করেন।
অভিযানে প্রায় ১লাখ ২০হাজার টাকা মুল্যের ২০০টি কারেন্ট জাল এবং ১১টি রিং জালসহ মোট ১০হাজার মিটার জাল জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ জাল বিক্রির দায়ে গোলাম মোস্তফা (৫০) ও মাহাবুব আলম (৩৫) কে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইনে ৫০০টাকা করে জরিমানা করা হয়।
গোলাম মোস্তফা ও মাহাবুব আলম নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাকিবুল হাসান জানান,দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এই অভিযান চলমান থাকবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: