প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল কানিজ ফাতেমা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ অসাধারণ মেধার স্বাক্ষর রেখেছে মাগুরার কানিজ ফাতেমা। সে মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করে ‘ট্যালেন্টপুল’ কোটায় বৃত্তি লাভের গৌরব অর্জন করেছে।
কানিজ ফাতেমার এই সাফল্যে তার পরিবার ও শিক্ষাঙ্গনে আনন্দের জোয়ার বইছে। সে মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব এম এস সুলতান এবং মাগুরা জেলা খাদ্য পরিদর্শক জনাব সান্তনা খানম দম্পতির কন্যা।
ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও অধ্যবসায়ী কানিজ ফাতেমা তার এই সাফল্যের জন্য তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বাবা-মায়ের অনুপ্রেরণাকে মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেছে। সে ভবিষ্যতে একজন সুনাগরিক হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়।
কানিজ ফাতেমার এমন কৃতিত্বে মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং তার পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার এই ধারাবাহিক সাফল্যের জন্য শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: