বোয়ালমারীতে দুর্ধর্ষ চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক খোন্দকার নাসিরুল ইসলাম
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বেলজানী গ্রামে ঘটে যাওয়া দূর্ধর্ষ চুরির ঘটনা শুনার সাথে সাথে ছুটে এলেন বিএনপি নেতা খোন্দকার নাসিরুল ইসলাম। গত ৭ জুলাই রাতে বেলজানীর সার্জেন্ট (অব:) মফিজার রহমানের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
বুধবার (০৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দদের সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য, জননেতা খোন্দকার নাসিরুল ইসলাম ভুক্তভোগী মফিজার রহমানের বাড়িতে সরেজমিন পরিদর্শন করেন।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা জানান। তিনি তাদেন সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, এই চুরির ঘটনা মেনে নেওয়া যায় না। তিনি প্রশাসনের প্রতি আহবান জানান, যারা এই ঘটনার সাথে জড়িত, তারা যত প্রভাবশালী হোক যত দ্রুত সম্ভব তাদের খুঁজে বের করে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।
পরিবারের অভিযোগ ঘটনার আগের দিন বিকালে কে বা কারা টিউবওয়েলে চেতনা নাশক মিশিয়ে দেয়। ঐ পানি খেয়ে পরিবারের সদস্যরা অচেতন হয় পড়লে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। পরিবারের দাবী নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৮/১৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা জাতীয়তাবাদ কৃষকদলের সভাপতি মো: লুৎফর রহমান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো: ফারুক হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: আমিনুল ইসলাম বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
- বিষয়:
- বোয়ালমারীতে দুর্ধর্ষ
- ক্ষতিগ্রস্ত
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: