• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মাদক উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষায় কৃতিত্ব: হবিগঞ্জের শ্রেষ্ঠ ওসি মাধবপুর থানার সোহেল রানা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪৪ পিএম;
মাদক উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষায় কৃতিত্ব: হবিগঞ্জের শ্রেষ্ঠ ওসি মাধবপুর থানার সোহেল রানা

ঢাকা থেকে -ইলিয়াছ কাঞ্চন  মাদকবিরোধী অভিযান জোরদার, বিভিন্ন মামলার আসামি গ্রেফতার এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ।

হবিগঞ্জে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার বিভিন্ন থানার কার্যক্রম পর্যালোচনা করা হয়। সভায় অপরাধ দমন, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, পলাতক আসামি গ্রেফতার এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে থানাগুলোর সার্বিক কর্মদক্ষতা মূল্যায়ন করা হয়।

মূল্যায়নে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা মাদক উদ্ধার, চিহ্নিত অপরাধীদের গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেন।

পরে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃতারেক মাহমুদ  তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, পেশাদারিত্ব, জবাবদিহিতা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের মূল্যায়ন করা হয়। এর মাধ্যমে ভালো কাজের স্বীকৃতি যেমন দেওয়া হয়, তেমনি কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করা হয়।

শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পাওয়ায় মাধবপুর থানার পুলিশ সদস্যদের মধ্যেও আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারাও আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মাধবপুর থানা একই ধারাবাহিকতা বজায় রাখবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন