বরিশাল আলেকান্দা সরকারি কলেজে ‘সাহিত্য পাতা’র আষাঢ় সংখ্যার মোড়ক উন্মোচন
বরিশাল আলেকান্দা সরকারি কলেজে ‘সাহিত্য পাতা’র আষাঢ় সংখ্যার মোড়ক উন্মোচন।
“শব্দে জাগুক সুজন, সাহিত্যে আলোকিত হোক মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আলেকান্দা সরকারি কলেজে সাহিত্য বিষয়ক প্রকাশনা ‘সাহিত্য পাতা’-এর আষাঢ় সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৭ই সেপ্টেম্বর সকাল ১১টায় কলেজের ২০৪ নম্বর কক্ষে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলেকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. লিয়াকত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘সাহিত্য পাতা’র সম্পাদক সোলাইমান হাওলাদার, সহযোগী অধ্যাপক ইংরেজি বিভাগ; সাহিত্য পাতার সদস্য নিরুন নাহার, সহকারী অধ্যাপক হিসাববিজ্ঞান বিভাগ ; বেজাউল করিম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, অফিসার্স কাউন্সিলের সম্পাদক আব্দুল মান্নান,কলেজের সহকারী শিক্ষক ও প্রভাষকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাহিত্যচর্চা ও মননশীলতা বিকাশে ‘সাহিত্য পাতা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত সাহিত্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, চিন্তাশক্তি ও সৃজনশীলতা আরও সমৃদ্ধ হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাহিত্যচর্চা ও মননশীলতার বিকাশে ‘সাহিত্য পাতা’র ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজের সাহিত্যচর্চায় নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: