• ঢাকা
  • রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

কুয়াকাটায় ২১ পিস ইয়াবাসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:১৩ পিএম;
কুয়াকাটায় ২১ পিস ইয়াবাসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার

লিটু পটুয়াখালী প্রতিনিধ :

 

মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাসুদ রানা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি কলাপাড়া উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মাদকসহ মোট ১৬টি মামলা রয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুয়াকাটা পৌরসভার রাখাইন মার্কেট রোডের হোটেল সাউথ স্টারের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মহিপুর থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই মো. সামছুল আলম, এসআই মাহমুদুল হাসান, এএসআই মো. আবুল বাশার ও এএসআই মো. হাসান মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মাসুদ রানার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মাসুদ রানা কলাপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রহমতপুর এলাকার মৃত আব্দুল কাদের ফকিরের ছেলে। বর্তমানে তিনি নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ আবাসনে বসবাস করেন।
পুলিশের পিসিপিআর যাচাই অনুযায়ী, মাসুদ রানার বিরুদ্ধে এর আগে ১০টি মাদক মামলা ও ছয়টি অন্যান্য মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন মহিপুর থানার এসআই মো. জহিরুল ইসলাম। মহিপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন