• ঢাকা
  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৩১ পিএম;
পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি:
 ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দদায়ক করতে অসচ্ছল ও প্রান্তিক মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে পীরগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উপজেলা শাখার উদ্যোগে এই বস্ত্র বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দজী, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি ড: মাসুদুল হক, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের রংপুর বিভাগীয় সম্পাদক শ্রী ডালিম কুমার রায়, দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের ম্যানেজিং কমিটির সভাপতি শ্রী অজয় চ্যাটার্জি, দিনাজপুর বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা শ্রী বিকাশ চন্দ্র রায় ও শ্রী নিরঞ্জন রায়, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উপজেলা শাখা সভাপতি গোপী কৃষ্ণ রায় ও সাধারণ সম্পাদক জীবন চন্দ্র রায় প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ধর্মীয় উৎসব মানেই সকলের মাঝে আনন্দ ভাগ করে নেওয়া। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা অসা¤প্রদায়িক চেতনা ও মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন