• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

সরকারি অনুষ্ঠানে নেই প্রধানমন্ত্রীর ছবি, শুরু হলো নতুন ধারা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৪৮ পিএম;
সরকারি অনুষ্ঠানে নেই প্রধানমন্ত্রীর ছবি, শুরু হলো নতুন ধারা

সরকারি বিভিন্ন অনুষ্ঠান, উদ্বোধন ও জাতীয় দিবসের মঞ্চ, ব্যানার এবং প্রচারণায় দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের প্রচলন থাকলেও এবার সেই চিত্রে এসেছে পরিবর্তন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চসজ্জা ও প্রচারণায় কোনো প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়নি।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানের পুরো মঞ্চজুড়ে স্থান পেয়েছে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন, বন, জীববৈচিত্র্য এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বার্তাবাহী নান্দনিক ভিজ্যুয়াল। ব্যক্তি-নির্ভর উপস্থাপনার পরিবর্তে রাষ্ট্রীয় কর্মসূচি ও জনস্বার্থকে প্রাধান্য দেওয়ায় উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মধ্যে বিষয়টি বিশেষভাবে আলোচনার জন্ম দেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সরকারি প্রচারণায় ব্যক্তি-কেন্দ্রিক উপস্থাপনার পরিবর্তে সরকারি সেবা, উন্নয়ন কার্যক্রম এবং রাষ্ট্রীয় উদ্যোগকে গুরুত্ব দেওয়ার নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে সরকারি অনুষ্ঠানগুলোর মঞ্চসজ্জা ও প্রচারণায় নতুন ধারা অনুসরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই সবুজ বাংলাদেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আয়োজকদের মতে, রাষ্ট্রীয় কর্মসূচিকে কেন্দ্র করে এমন উপস্থাপনা সরকারি যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও জনমুখী করে তুলবে।

পর্যবেক্ষকদের মতে, সরকারি অনুষ্ঠানে ব্যক্তি-নির্ভর প্রচারণার পরিবর্তে জনকল্যাণমূলক কর্মসূচি ও নীতিগত বার্তাকে অগ্রাধিকার দেওয়ার এই উদ্যোগ সরকারি যোগাযোগে একটি নতুন ধারা হিসেবে বিবেচিত হতে পারে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন