• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ফেরুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

পুলিশের পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১৭ পিএম;
পুলিশের পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। সিদ্ধান্ত হলে পরে জানানো হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশের নতুন পোশাক পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে। সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের পোশাক পরিবর্তন করবে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে পরে জানানো হবে।

পুলিশের জনবল বৃদ্ধির চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব শিগগির আরো ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন