• ঢাকা
  • শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ফরিদপুর-১আসনের দায়িত্বপ্রাপ্ত এমপি হেলেন জেরিনের মতবিনিময় খোন্দকার নাসিরুল ইসলামের সাথে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৩১ পিএম;
ফরিদপুর-১ আসনের দায়িত্বপ্রাপ্ত এমপি হেলেন জেরিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালি-আলফাডাঙ্গা) আসনের দায়িত্বপ্রাপ্ত এমপি হেলেন জেরিন খান সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিময় করেন সাবেক এমপি জননেতা খোন্দকার নাসিরুল ইসলামের সাথে। 

শুক্রবার (১০ জুলাই ২০২৬) রাতে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য খোন্দকার নাসিরুল ইসলামের সাথে সাতৈরের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে উভয় নেতা ফরিদপুর-১ এর মানুষের সার্বিক উন্নয়ন নিয়ে কথা বলেন। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও ব্যক্ত করেন দুই নেতা। 

এ মতবিনিময় সভায় হেলেন জেরিন খানের সাথে সাক্ষাৎ করেন উপজেলার সিনিয়র সাংবাদিকবৃন্দ।
বোয়ালমারী প্রেসক্লাবের সার্বিক উন্নয়নের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন হেলেন জেরিন খান।

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

এ সম্পর্কিত আরও পড়ুন