মহম্মদপুর ইউনিয়ন জামায়াত নেতার পিতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ
মহম্মদপুর ইউনিয়ন জামায়াত নেতার পিতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে।
মাগুরার মহম্মদপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্ত বৃদ্ধ মো. নওশের আলী বিশ্বাস ওরফে লস্কর বিশ্বাস উপজেলার সদর ইউনিয়নের ধোয়াইল এলাকার মৃত যদন বিশ্বাসের ছেলে । ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্তের ছেলে হুসাইন আহমেদ কাবুল মহম্মদপুর উপজেলার সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে সকাল ১০টার দিকে শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত লস্কর বিশ্বাস কৌশলে তার হাত ধরে ঘরের একটি নির্জন স্থানে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
শিশুটির পরিবারের দাবি, ঘটনার সময় অভিযুক্ত শিশুটির মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন লস্কর বিশ্বাস। তবে বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১০টার দিকে শিশুটির বাবা বাড়িতে এসে বিষয়টি জানতে পারেন। পরে তিনি অভিযুক্তের বাড়িতে গিয়ে ঘটনার বিচার দাবি করেন।
এ সময় অভিযুক্তের স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন। একপর্যায়ে উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে পড়লে অভিযুক্ত লস্কর বিশ্বাস সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে মহম্মদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিশুটির বাবা বলেন, অভিযুক্তের ছেলে হুসাইন আহমেদ কাবুল সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি। জামাত নেতা ও প্রভাবশালী মহলের চাপে আমি ও আমার পরিবার আতঙ্কে আছি। আমরা ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা চাই।
তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা দাবি করেছেন অভিযুক্তের ছেলে হুসাইন আহমেদ কাবুল। তিনি বলেন, ষড়যন্ত্র করে তার বাবাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা নেওয়া হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: