• ঢাকা
  • রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৫১ পিএম;
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। আজ রোববার সকালে ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যমে এ খবর দেয়। ওই সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি ও সিএনএন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি আজ সকালে জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন’।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ইরানি জনগণের উদ্দেশে ঘোষণা করা হচ্ছে যে, ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সকালে আমেরিকা ও জায়নবাদী শাসকের চালানো যৌথ হামলায় ইসলামি বিপ্লবের নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ ইমাম সাইয়্যেদ আলী খামেনি শহীদ হয়েছেন।’

​দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, এ হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতিও নিহত হয়েছেন। 

এর আগে খামেনি নিহত হওয়ার খবর জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ইতিহাসের নিকৃষ্ট ব্যক্তিদের একজন খামেনি মারা গেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ​পাশাপাশি সরকার সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করেছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন