• ঢাকা
  • রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৫৭ এএম;
খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘আর বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এখন সরকার পতনের জন্য সাধারণ মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন।

তবে তিনি খামেনির নিহত হওয়ার কথা সরাসরি নিশ্চিত করেননি।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে বলা হয়, নেতানিয়াহু সংক্ষিপ্ত বার্তায় এ কথা জানিয়েছেন।

যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বক্তব্যে বলেছেন, অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেগুলো নির্দেশ করছে খামেনি আর নেই। খামেনির বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। বিপ্লবী গার্ডের কমান্ডার এবং জ্যেষ্ঠ পরমাণু কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। এখন রাস্তায় নেমে আসুন এবং চূড়ান্ত কাজ (সরকার পতন) সম্পন্ন করুন।

এর আগে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, তিনি যত দূর জানেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর এনবিসি নিউজের লাইভে যুক্ত হয়ে এ কথা বলেন আরাগচি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন