• ঢাকা
  • শুক্রবার, ২৭ ফেরুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

চাঁদা ও চাঁদাবাজির মধ্যে পার্থক্য আছে, চাঁদা রহিত করার সুযোগ থাকে না


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫৮ পিএম;
চাঁদা ও চাঁদাবাজির মধ্যে পার্থক্য আছে, চাঁদা রহিত করার সুযোগ থাকে না

নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেছেন, ‘চাঁদাবাজি হচ্ছে সেটি, যা মানুষকে বাধ্য করে, জোর করে নেওয়া হয়। এটি তাদের (মালিক সমিতির) নির্ধারিত প্রক্রিয়া নয়। কোনো অবৈধ শক্তি সেটা (চাঁদাবাজি) করতে চায়, সেটা করার কোনো সুযোগ আর থাকবে না। এটা আমাদের অঙ্গীকার।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিতকরণার্থে প্রস্তুতিমূলক সভা শেষে এ কথা বলেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, ‘চাঁদা ও চাঁদাবাজি দুটি জিনিস, এতে পার্থক্য আছে। চাঁদাটা কোনো কোনো সময়ে শ্রমিক এবং মালিকদের স্বার্থে তারা নির্ধারণ করে। আমি বোঝাচ্ছি, সমঝোতা করে তারা তাদের কল্যাণে কালেক্ট করে এবং তাদের মতো ব্যয় করে।

তাদের যে প্রক্রিয়া আছে ,সেটা তারা অনুসরণ করে। এটাকে চাঁদাবাজি বলাটা কঠিন।’

মন্ত্রী আরো বলেন, ‘চাঁদাটাকে কোনো কোনো সময় চাঁদাবাজি বলা হয়, যেটা অনেক সময় সমঝোতা করে নিয়েছেন পরিবহন মালিকরা। এটা তাদের অর্থ, তারা কালেক্ট করে এবং তাদের কল্যাণে ব্যয় করবে।

সেটা আমার জায়গা থেকে রহিত করাটা কোনো সুযোগ থাকে না।’

নৌপথে ঈদে যাত্রা নিরাপদ করতে ২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের ঈদযাত্রা নিরাপদ হবে বলে মন্তব্য করেছেন নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি। তিনি বলেন, ‘নৌপথে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন