• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ফেরুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

নেইমার নেই আনচেলত্তির পরিকল্পনায়, দীর্ঘ হলো অপেক্ষা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫৫ পিএম;
নেইমার নেই আনচেলত্তির পরিকল্পনায়, দীর্ঘ হলো অপেক্ষা

ব্রাজিল জাতীয় দলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন আপাতত পিছিয়ে যাচ্ছে। ইএসপিএনের এক প্রতিবেদনে জানা গেছে, সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি মার্চে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচের জন্য নেইমারকে দলে ডাকছেন না।

দীর্ঘদিন চোটে ভোগার পর সম্প্রতি সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন ব্রাজিলের এই সুপারস্টার। তবে আনচেলত্তি চান, আন্তর্জাতিক ফুটবলে ফেরার আগে ক্লাব পর্যায়েই ধীরে ধীরে নিজের ছন্দ ও ফিটনেস পুরোপুরি ফিরে পান নেইমার।

আগামী মার্চে যুক্তরাষ্ট্রে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রতিপক্ষ হিসেবে থাকছে ফান্স ও ক্রোয়েশিয়া। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এই ম্যাচগুলোতে নতুন ও বিকল্প খেলোয়াড়দের পরীক্ষা করতে চান আনচেলত্তি।

তবে ব্রাজিল দলের কোচিং স্টাফ নেইমারের শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছে।

মৌসুমের শেষভাগে তার ফিটনেস সন্তোষজনক হলে আবারও জাতীয় দলে ফেরার সুযোগ তৈরি হতে পারে।

২০২৬ বিশ্বকাপের আগে সেলেসাও দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় গড়ে তুলতে চায় ব্রাজিল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই নেইমারের প্রত্যাবর্তন নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন