• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ফেরুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বেড়িবাঁধের গাছ কাটার ঘটনায় সেই বিএনপি নেতা গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০৬ পিএম;
বেড়িবাঁধের গাছ কাটার ঘটনায় সেই বিএনপি নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জে নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা গাছ কেটে ফেলার মামলায় মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, মঙ্গলবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করে বিএনপি)।

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বার্তায় তার পদ স্থগিতের বিষয়টি জানানো হয়।

জানা যায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ১৯৯৫-৯৬ সালে নদীভাঙন ঠেকাতে কামালপুর এলাকার ওই বেড়িবাঁধে মেহগনি গাছ রোপণের উদ্যোগ নেন। দীর্ঘদিন ধরে গাছগুলো এলাকাবাসীর কাছে ভাঙনরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, জাহিদুল আলম জাহাঙ্গীরের বাড়িতে প্রবেশের জন্য বাঁধের ওপর দিয়ে যাতায়াত করতে হয়। ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচলে অসুবিধা হওয়ায় গত ৫ আগস্টের পর থেকে তিনি একে একে গাছ কাটা শুরু করেন।

সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয়। প্রতিটি গাছের আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা বলে জানা গেছে। বৈদ্যুতিক করাত দিয়ে গাছ কেটে গুঁড়ি সরিয়ে অন্যত্র নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার পর এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে জাহিদুল আলম জাহাঙ্গীর আলম বলেছিলেন, আমি ষড়যন্ত্রের শিকার।

এ ঘটনায় মিঠামইন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ফয়জুর রাজ্জাক, আঙ্গুর মিয়া নামে এক গাছ কাটা শ্রমিকের নাম উল্লেখ করে অজ্ঞাত ২/৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন